Friday, June 26, 2026

ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধনে সম্মতি দিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও, এবার করোনা আবহে সামান্য বদল আনা হয়েছে। স্থির হয়েছে, ভিড় এড়াতে এই বছর ভার্চুয়ালি (virtual) অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime minister sheikh hasina)। আগামী ৩১ ডিসেম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্বোধন করা হবে। পরে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : সাদা পোশাকে চিনা সেনা ঢুকল ভারতীয় ভূখণ্ডে, তাড়াল ভারতীয় সেনা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘ এবারের বই উৎসব, প্রধানমন্ত্রী ভার্চুয়ালিই উদ্বোধন করবেন। তার পরের অংশ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের অধীনে। বাকি বই কীভাবে বিলি হবে, তারা সেই সিদ্ধান্ত নেবে। তবে অন্যান্যবারের মতো এবারও স্কুলগুলোতে উৎসব হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তরফে।’

প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। সূত্রের খবর, এবছর করোনা পরিস্থিতির কারণে উৎসব বাতিল করা হতে পারে। দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অন্যান্য বছর নতুন বছরের পাঠ্যপুস্তক গণভবনে প্রধানমন্ত্রী উদ্বোধন করে থাকেন। এবার সেভাবে হবে না। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করবেন।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...