Thursday, May 14, 2026

দুয়ারে সরকার কর্মসূচিতে ঠাসাঠাসি ভিড়, হুড়োহুড়ি চলছেই কোচবিহারে

Date:

Share post:

কোচবিহারের(Cooch Behar) নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একই দিনে তিনটি স্কুলে দুয়ারে সরকার(Duare sarkar) কর্মসূচিতে সামিল হতে উপচে পড়ল ভিড়। স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদনপত্র পূরণ করতে সকাল থেকে বিকেল অবধি চলল হুড়োহুড়ি। করোনা পরিস্থিতি সত্ত্বেও মানুষের এ হেন উদ্দীপনা দেখে পর্যায়ক্রমে তিনটি স্কুলে গিয়ে সকলকে সতর্ক করে মাস্ক পরে থাকার ব্যাপারে পরামর্শ দিলেন এলাকার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)।

মঙ্গলবার সকালে প্রথমে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত কোচবিহার ১ নম্বর ব্লকের ধুলাবারি হাই স্কুলের মাঠে যান রবীন্দ্রনাথবাবু। সেখানে দুয়ারের সরকারের ক্যাম্পে আবিদেনকারীদের আবেদন লিখে দেওয়ার কাজকর্মের তদারকি করেন। নিজেও কয়েকটি আবেদনপত্র দেখেন।

আরও পড়ুন:অতিমারী আইন উপেক্ষার অভিযোগ, গ্রেফতার সুরেশ রায়না, গায়ক বাদশা, গুরু রনধাওয়া

এর পরে গুড়িয়াহাটি ২ নং অঞ্চলে বাণী নিকেতন হাই স্কুল মাঠে যান। তার পরে বলরামপুর ১ নং অঞ্চল ও ২ নং অঞ্চলের স্কুলের মাঠে গিয়ে অনেকটা সময় থাকেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি জানান, রাজ্যের ১১টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। য়াঁরা আবেদন করার জন্য সহায়তা চান তাঁদের সাহায্য করতে প্রশাসনের তরফে কর্মী-অফিসাররা রয়েছেন। তাঁরাই আবেদনপত্র পূরণ করে দিচ্ছেন।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...