Thursday, June 25, 2026

দীর্ঘ ৯ মাস পর খুলল পুরীর জগন্নাথ মন্দির

Date:

Share post:

করোনার সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে টানা প্রায় ৯ মাস বন্ধ থাকার পর ফের খুলে গেল পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple)। আজ, বুধবার সকালে মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয়।

তবে নিয়ম অনুযায়ী, আপাতত ৫দিন পুরীর স্থানীয় বাসিন্দারা ছাড়া অন্য কেউ জগন্নাথ দর্শন করতে পারবেন না। আগামী ৩ জানুয়ারি থেকে দর্শনের সুযোগ পাবেন ভিন রাজ্যের বাসিন্দারা। ওই দিন থেকে সর্বাধিক ৫ হাজার পূণ্যার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

করোনার কথা মাথায় রেখে মন্দির খোলার আগে একটি পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করা হয়েছে। তা অনুযায়ী, মন্দিরে ঢুকতে গেলে কোভিড (COVID 19) নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া মানতে হবে একাধিক বিধিনিষেধ।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...