Thursday, May 14, 2026

দশম ও দ্বাদশের অফলাইন ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারির পরে

Date:

Share post:

দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল বোর্ডের পরীক্ষা( Board exam) ফেব্রুয়ারির পরে হবে । আর এই পরীক্ষা হবে অফলাইনে(Offline exam)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Central education minister)রমেশ পোখরিয়াল (Rramesh Pokhriyal)এই খবর জানিয়েছেন।

সম্প্রতি শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে একটি ভার্চুয়াল (virtual meeting)বৈঠক করেন। সেখানে শিক্ষকদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী জানান যে ফাইনাল পরীক্ষা(final exam) অফলাইনেই নেওয়া হবে। কারণ কোভিড সংক্রান্ত (covid situation) সমস্যার কথা মাথায় রেখে যদি অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে বহু পরীক্ষার্থী সমস্যায় পড়বেন।

কারণ বহু পড়ুয়ার বাড়িতেই ল্যাপটপ এবং স্থায়ী ইন্টারনেট কানেকশন নেই। তাই ক্লাসগুলি অনলাইনে হলেও ফাইনাল পরীক্ষা হবে অফলাইনে । সেইসঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন সিলেবাসের বোঝা ৩৩ শতাংশ কমানো হয়েছে। যাতে সময়ের মধ্যে সিলেবাস(syllabus) শেষ করে পরীক্ষা শুরু করা যায়।

ফেব্রুয়ারির পরে হলেও ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারটি মাথায় রাখার কথা ভাবা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। সে কারণে ফাইনাল পরীক্ষা অফলাইনে হলেও কোথায় কখন কীভাবে এই পরীক্ষা নেওয়া হতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের মতামত গুরুত্বসহকারে শোনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন-সায়ন্তনের পরে এবার অগ্নিমিত্রাকে শোকজ গেরুয়া শিবিরের

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...