Wednesday, May 20, 2026

এবারও রাজ্য যোগাসনে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করলেন পল্লব

Date:

Share post:

শরীরচর্চায় যোগাসনের গুরুত্ব অপরিসীম। আর সেই যোগাসনকে যিনি দীর্ঘদিন ধরে পাখির চোখ করে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি এ রাজ্যের কৃতী সন্তান পল্লব দাশগুপ্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব এবারেও রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থানে আছেন। শুধুমাত্র রাজ্যস্তরে নয়, এশিয়া এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও খেতাব জয় করে এর আগে তিনি তাঁর কৃতিত্বের পরিচয় দিয়েছেন । তার খেতাব জয়ে রীতিমতো উচ্ছ্বসিত সবাই । মহামারির আবহে করোনার জন্য এবার রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে। কয়েক হাজার প্রতিযোগী এতে অংশ নেন। গত ১৯ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয় এবং ২০ ডিসেম্বর সিনিয়রদের চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছেন উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের কৃতী যোগ ব্যক্তিত্ব পল্লব দাশগুপ্ত । ছোটবেলা থেকেই আয়রন ম্যান প্রয়াত নীলমণি দাসের কাছে তালিম নিয়েছেন তিনি ।
কয়েক হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে তার এই সাফল্য তিনি তাঁর গুরুকে উৎসর্গ করেছেন । এই নিয়ে তিনবার রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হলেন তিনি। তার এই কৃতিত্বের নেপথ্য হিসেবে তিনি জানিয়েছেন, শরীরকে সুস্থ রাখতে যোগাসনের কোনও বিকল্প নেই । আট থেকে আশি সবার কাছে এই বার্তা পৌঁছে দিতেই নিরন্তর যোগাসনকেই হাতিয়ার করেছি আমি।
তিনি আরও বলেন, শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়, বিভিন্ন কঠিন রোগ নিরাময়ে যোগাসনের ভূমিকা যে অনস্বীকার্য তা আজ প্রমাণিত। আর তারই একজন নিষ্ঠাবান কারিগর হিসেবে তিনি কাজ করে চলেছেন।

Related articles

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...