Wednesday, May 20, 2026

আচমকা একটা ফোন পাল্টে দিয়েছিল তাঁর জীবন, জানালেন মিলিন্দ সোমন

Date:

Share post:

প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট (Modelling Assignmemt)। এক ঘণ্টায় ৫০ হাজার টাকা! শুনেই অবাক হয়েছিলেন মিলিন্দ (Milind Soman)। আর দেরি করেননি। রাজি হয়ে গিয়েছিলেন। কারণ, ১৯৮৯ সালে ৫০ হাজার টাকার মূল্য যে অনেকটাই।

তিনি মডেল তথা অভিনেতা তথা ‘ফিটনেস আইকন’ মিলিন্দ সোমন। ৫৫ বছরেও তাঁর সুঠাম দেহ, বলিষ্ঠ চেহারা অনেক যুবককেই লজ্জা দেবে। নামটা শুনলেই নব্বইয়ের দশকে সকলের মন উথাল পাথাল হত।

এহেন ব্যক্তি সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) নিজের তরুণ বয়সের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ” ১৯৮৯ সালে শ্যুট করা আমার প্রথম বিজ্ঞাপন অ্যাসাইনমেন্ট। এর আগে আমি জানতামও না মডেলিং কারও কেরিয়ার হতে পারে। হঠাতই একদিন এক ব্যক্তি আমাকে ফোন করেন। জানান, তিনি আমাকে কোথাও একটা দেখেছিলেন এবং আমার কিছু ছবি তোলার কথা বলেন। কিন্তু সেই সময় আমি লাজুক ছিলাম, তাই দ্বিধা বোধ করছিলাম। কিন্তু এক ঘণ্টার কাজের জন্য যখন আমাকে ৫০ হাজার টাকার অফার দেওয়া হয়েছিল আমি রাজি হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ রসনা বহেল (Rasna Behl)। ”

মডেলিং ছাড়াও অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছেন মিলিন্দ। ‘প্যায়ার কা সুপার হিট ফরমুলা’ (Pyar ka Super Hit Idea), ‘জুরম’ (Jurm), ‘বাজিরাও মস্তানি’ (Bajirao Mastani) মিলিন্দ অভিনীত বিখ্যাত ছবি। বিখ্যাত ধারাবাহিক “ক্যাপ্টেন ব্যোম”-এ (Captain Bomb) অভিনয় করেন তিনি। ওয়েব সিরিজ ‘পৌরুষপুর’-এ এক কিন্নরের ভূমিকায় দেখা যাবে মিলিন্দকে। এ ছাড়াও এম টিভি-তে (Mtv) একটি রিয়ালিটি শোতে জাজের ভূমিকায় দেখা গেছে তাঁকে।

Related articles

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...