Saturday, May 23, 2026

কেমন করে শুরু হল বড়দিনে কেক খাওয়ার রেওয়াজ ?

Date:

Share post:

আমাদের সবার প্রিয় বড়দিন। আর এই বড়দিনে কেক খাওয়া চাই সবার । কিন্তু জানেন কী কেমন করে শুরু হল বড়দিনে কেক খাওয়ার এই রেওয়াজ ?
ইতিহাসের তথ্য বলছে, প্রথম ক্রিসমাস উদযাপন হয় রোমান সম্রাট কনস্টানটাইনের আমলে ৩৩৬ খ্রীস্টাব্দে। ক্রিসমাসে কেক খাওয়ার প্রচলন অবশ্য আরও পরে শুরু হয় । ক্রিসমাসের আগের দিন উপবাস করার নিয়ম ছিল।
উপবাস ভাঙ্গা হত প্লাম পরিজ খেয়ে। ক্রিশ্চানরা মনে করতেন পেটে পরিজের পরত পড়লে পরের খাবার গুলো খেয়ে শরীর খারাপ হবে না। এরপর পরিজ বানানো শুরু হয় ড্রাই ফ্রুটস দিয়ে। ক্রমশ মশলা‚ মধু মিশিয়ে পরিজ হয়ে ওঠে ক্রিসমাস পুডিং। ষোড়শ শতকে ওটমিলের বদলে ময়দা‚ চিনি আর ডিম দিয়ে তৈরি করা হয় সেদ্ধ প্লাম কেক। সেই সময় ধনী ব্যক্তিরা ওভেন ব্যবহার করতেন । তাঁরা ইস্টারের কেকের স্টাইলে ড্রাই ফ্রুটস আর প্রাচ্যের মশলা মিশিয়ে তৈরি করতে শুরু করেন আজকের দিনের প্রচলিত ক্লাসিক ক্রিসমাস কেক।
রানি ভিক্টোরিয়ার আমলে ইংল্যান্ডে বাড়তে লাগল প্লাম কেকের চাহিদা। তবে শুধু ক্রিসমাসে না, যে কোনও উৎসব বা আনন্দ উদযাপনের অঙ্গ হিসাবেই খাওয়া হত কেক। তবে উনিশ শতকের শেষদিকে এসে ক্রিসমাস সপ্তাহের দ্বাদশ দিনটির উদযাপন নিষিদ্ধ করেন রানি। এদিকে কেক বিক্রেতারা পরেন মহা ফাঁপড়ে। সেই দিনটির জন্য তৈরি করা কেকগুলি তাই ক্রিসমাসের আগে বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। তারপর থেকেই ক্রিসমাসের আগে কেক বিক্রি এবং তা কেনার হিড়িক পড়ে যায় বিশ্ব জুড়ে৷ আজও কিন্তু বড়দিনে মানে ২৫ ডিসেম্বর এক টুকরো কেক না খেলে আমজনতার মন খুঁত খুঁত করে।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...