Wednesday, February 25, 2026

কীসের ভিত্তিতে বললেন বিজেপি দুই অঙ্ক পেরবে না? ব্যাখ্যা পিকের

Date:

Share post:

এরআগে যখন ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি, তখন তাঁকে নিয়ে খুব একটা চর্চা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশান্ত কিশোর (Prassnt Kishor) রাজ্য রাজনীতির যথেষ্ট আলোচিত নাম। এই পরিস্থিতিতে সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন পিকে (PK)। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কীসের ভিত্তিতে তিনি মনে করছেন বিজেপি (BJP) পশ্চিমবঙ্গের (West Bengal) আসন পেরবে না? এর উত্তরে পিকে বলেন, বাংলায় বিজেপি শক্তিশালী দল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এমনকী তৃণমূলের শক্তিশালী বিরোধী একমাত্র গেরুয়া শিবির। কিন্তু গত এক বছর নিজের ভাবমূর্তি যেখানে নিয়ে গিয়েছে, সেখানে রাজ্যের সব মানুষের কাছেই তৃণমূলের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু বিজেপি এখনো সেটা করে উঠতে পারেনি।

এর পাশাপাশি প্রশান্ত কিশোর জানান, তৃণমূল (TMC) রাজ্যে একশোভাগ আসনের জন্য লড়ছে। কিন্তু বিজেপির 70%। সে ক্ষেত্রে বিজেপির পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। তিরিশ শতাংশ বলতে প্রশান্ত কিশোর সংখ্যালঘু ভোটকেই বুঝিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি যথেষ্ট সফল। এর ফলে শাসকদলের জনভিত্তি মজবুত হয়েছে বলেও জানান প্রশান্ত কিশোর।

সর্বোপরি তাঁর মতে, ‘ব্র্যান্ড মমতা’ এখনো অত্যন্ত সফল এবং তাঁর ভাবমূর্তি অমলিন। ২০২১-এর ভোটের সেই ক্যারিশমা কাজ করবে।

কয়েকদিন আগেই টুইটে ( Twitter) প্রশান্ত কিশোর দাবি করেন, বিজেপি দুই অঙ্ক পেরোলে তিনি টুইট করা ছেড়ে দেবেন। এই কথা নিয়ে তাঁকে বিজেপি নেতারা কটাক্ষ করার পর তিনি বলেন, তাঁর গণনা ভুল হলে তিনি কাজে ছেড়ে দেবেন। তিনি চ্যালেঞ্জ করেন তাঁর কথা সত্যি হলে দিলীপ ঘোষরা ( Dilip Ghosh) রাজনীতি করা ছেড়ে দেবেন তো? এই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রচুর জলঘোলা হয়। তারপরে নিজের কথার ব্যাখ্যা দিলেন পিকে।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট! শুরু ১৮ এপ্রিল, গণনা ১৩ মে: সূত্র

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট...

১ কোটি ২০ লক্ষের নাম বাদ যাবে! চূড়ান্ত ভোটার তালিকার আগে বিস্ফোরক অভিযোগ মমতার

বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের কথা। তার আগে বিস্ফোরক...

দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন...

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া...