Saturday, March 14, 2026

সংগঠন মজবুত করতে ফের উত্তরবঙ্গ সফরে অভিষেক-পিকে

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সফর সেরে ফিরে আসার পর এবার যাচ্ছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)৷

দলের সংগঠন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

দলীয় সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জানুয়ারি অভিষেক এবং পিকে শিলিগুড়ি যাচ্ছেন। ওখানেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দলীয় নেতাদের ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক-পিকে৷ পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর৷ প্রসঙ্গত, মাসকয়েক আগে এই দু’জনই শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

শুভেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় নেতাদের তৃণমূল ছাড়ার খবর মিলেছে৷ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা৷ এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে যাচ্ছেন অভিষেক-পিকে।
তৃণমূল সূত্রের খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন৷ উত্তরেগুলিতে
শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন৷ তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন। জেলা সফরে গিয়ে প্রতি জেলায় আলাদা আলাদাভাবে যোগদান কর্মসূচি হবে বলে খবর। সেই পরিস্থিতি ঠেকিয়ে দলকে সুসংহত রাখতেই অভিষেক- পিকে’র উত্তরবঙ্গ সফর বলে দলীয়সূত্রে জানা গিয়েছে৷ একইসঙ্গে জানা গিয়েছে, কিছু জায়গায় দায়িত্ব পরিবর্তনও তাঁরা করতে পারেন।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...