Thursday, June 4, 2026

এবার তৃণমূলের চমক ‘দুয়ারে তারকা’

Date:

Share post:

দুয়ারে সরকারের পর এবার তৃণমূলের চমক ‘দুয়ারে তারকা’।
তরুণ প্রজন্মকে আরও কাছে টানেই লক্ষ্য এই কর্মসূচির। রাজ্যের বিভিন্ন জেলায় ‘টাউনহল’ এই কর্মসূচিতে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ-তরুণীদের মুখোমুখি বসে আইনসভার বাছাই সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। যাঁরা ওই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁরা সকলেই প্রথাগত এবং পেশাদার রাজনীতিক নন। আগামী জানুয়ারি মাস থেকেই ওই তারকাদের দুয়ারে-দুয়ারে যাওয়ার কথা। কে কখন সময় দিতে পারবেন তা দলকে দ্রুত জানাতে বলা হয়েছে ।
সেই তালিকাও নেহাত ছোট নয়। জানা গিয়েছে, শতাব্দী রায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, লক্ষ্ণীরতন শুক্ল, ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন। এদের মধ্যে অনেকেই  ছবির জগৎ থেকে রাজনীতিতে এসেছেন এবং সফল হয়েছেন। প্রসূন যেমন প্রাক্তন ফুটবলার এবং লক্ষ্ণী তেমনই প্রাক্তন ক্রিকেটার। দু’জনেই দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। তালিকায় নাট্যব্যক্তিত্ব রয়েছেন ব্রাত্য বসুও আছেন ।
রাজনীতিতে আসার আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার এবং বিদেশে কর্মরতা। লোকসভায় তাঁর প্রথম বক্তৃতাটি ‘ভাইরাল’ হয়েছে এবং মহুয়া সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন। একই রকম ভাবে ডেরেক ছিলেন দেশের অন্যতম পরিচিত কুইজমাস্টার। তিনি বিজ্ঞাপন জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু তিনিও রাজনীতিতে এসেছেন এবং তৃণমূলের রাজ্যসভার নেতা হয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে এঁদের দিয়ে তৃণমূল তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে চাইছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...