Tuesday, February 24, 2026

বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

Date:

Share post:

এত ভোকাল, এক্সট্রোভার্ট, অতিসক্রিয় রাজ্যপাল (Governor) এর আগে শুধু পশ্চিমবঙ্গ (West Bengal)কেন, সারা ভারতবর্ষের ইতিহাসে অন্য কোথাও দেখা গিয়েছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে শাসক দলের নেতা মন্ত্রীরা। এবার সেই প্রশ্ন আরও জোরালো হতেই পারে!

কারণ, এ রাজ্যের রাজ্যপাল এবার ব্যারাকপুরের (Barrackpur) বিজেপি (BJP) সাংসদ (MP) অর্জুন সিং (Arjun Singh)-এর সঙ্গে মহাভারতের (Mahabharat) অর্জুনের তুলনা করে ফেলেছেন! একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অনেক মানুষের সামনে এমন মন্তব্য করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)!

উত্তর ২৪ পরগনার জগদ্দলে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়
বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ কথায় কথায় বলে ওঠেন, “আপনাদের সাংসদের নামের অর্থ অনেক গভীর। ওঁকে যখন দেখি, মহাভারতের কথা মনে পড়ে। এক অর্জুন মহাভারতে তাঁর নিজের লক্ষ্য দেখিয়েছেন, আরেকজনের বাকি আছে।”

ধনকড়ের এই বক্তব্যের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে রাজ্যপাল কী কোনও মঞ্চে দাঁড়িয়ে কোনও বিশেষ দলের জনপ্রতিনিধির সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন? সংশ্লিষ্ট মহলে অনেকেই মনে করছেন, রাজ্যপালের এহেন মন্তব্য একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাঁর দুর্বলতা বা আনুগত্যের ইঙ্গিত বহন করে!

আরও পড়ুন- তৃণমূল ২২০ আসন না পেলে রাজনীতি ছেড়ে দেবো”, ভরা জনসভায় চ্যালেঞ্জ অনুব্রতর

spot_img

Related articles

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) ।...

মিলে গেল পূর্বাভাস, বৃষ্টিভেজা মঙ্গলের সকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর...

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...