Friday, May 15, 2026

“কাশ্মীর দখলের পর ভারতে আক্রমণ”, বিতর্কিত মন্তব্য শোয়েবের

Date:

Share post:

এ কী বললেন প্রাক্তন পাক-পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)! বললেন, “মুসলিম সেনারা আগে কাশ্মীর দখল করবে। তারপর ভারত আক্রমণ করবে! রক্ত ঝড়বে! দু’বার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল!”

সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের স্বপ্ন একদিন সত্যি হবে। আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’(Ghazwa-e-Hind)-এ এমনটাই উল্লেখ রয়েছে। সেদিন দু’বার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। সৈন্যের দল অ্যাটকে আফগানিস্তান থেকে। আরও সেনা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের উপর।’

শোয়েবের এমনই বিতর্কিত মন্তব্যে প্রায় ক্ষুব্ধ দেশবাসী। পাকিস্তানের শিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিরাও যে ‘গাজওয়া-এ- হিন্দ’ এর মতো অলীক কল্পনায় বিশ্বাস করেন শোয়েবের এই মন্তব্যই তার শ্রেষ্ঠ উদাহরণ।

বহু পাকিস্তানি ক্রিকেটাররাই অনেক সময় ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। তবে অনেক পাক ক্রিকেটার আবার ভারতীয় তারকাদের সঙ্গে সুসম্পর্কও বজায় রেখেছেন। কিন্তু পাক পেসার ‘গাজওয়া-ই হিন্দ’-এর প্রসঙ্গ তোলায় যেন আসল ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন-মাত্র ২১ বছরেই কেরালায় মেয়র হতে চলেছেন সিপিএমের আরিয়া!

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...