Wednesday, June 10, 2026

বিজেপি কর্মীকে গুলির ঘটনায় ভাঙচুর-বোমাবাজিতে রণক্ষেত্র কোচবিহার

Date:

Share post:

কোচবিহারে মাথাভাঙায় বিজেপি কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে পথে বিজেপি কর্মীরা। পালটা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে। দফায় দফায় বোমাবাজি, ভাঙচুর ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। দুই দলের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বোমার আঘাতে আহতও হয়েছেন একাধিক ব্যক্তি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত্রে মাথাভাঙা শহরের সুটুংগা সেতু সংলগ্ন এলাকায় বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনের ওপর গুলি চালায় দুষ্কৃতিরা। তবে বিজেপির অভিযোগ তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই শুক্রবার আক্রান্ত এই বিজেপি নেতার বাড়ির সামনে থেকে মাথাভাঙ্গা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই মিছিলে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা মাথাভাঙা শহর। এই বছরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়ই করেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা সহ বিজেপির কর্মীরা।

তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এদিন বলেন,বিজেপির চক্রান্ত করে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করেছে, বোমাবাজি করেছে এবং দোষ চাপাচ্ছে তৃণমূলের ওপর।

আরও পড়ুন- “কাশ্মীর দখলের পর ভারতে আক্রমণ”, বিতর্কিত মন্তব্য শোয়েবের

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...