Saturday, February 28, 2026

“তোমার খোলা হাওয়া”, বড়দিনে মুক্তি পেলো মিমির নতুন মিউজিক ভিডিও!

Date:

Share post:

বড়দিনে ভক্তদের বড় উপহার দিলেন টলিউডের (Tollywood) শীর্ষ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আজ, শুক্রবার বড়দিনে মুক্তি পেল মিমির “তোমার খোলা হাওয়া” (Tomar Khola Haowa) গানের মিউজিক ভিডিও (Music Video)। যা ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। এটি রবীন্দ্রসঙ্গীতের উপর অভিনেত্রীর দ্বিতীয় মিউজিক ভিডিও।

মিমি তাঁর এই মিউজিক ভিডিও’র শ্যুটিং করেছেন কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মৌসুনি আইল্যান্ডে (Mousuni Island)। কেন এই “নির্জন” একটি দ্বীপকে বেছে নিলেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আমরা ঠিক করেছিলাম এ রাজ্যেরই কোনও একটি জায়গায় শ্যুটিং করব। তখনই মৌসুনি দ্বীপের কথা মাথায় আসে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরলে, লোকজন আরও বেশি সেখানে বেড়াতে যেতে আগ্রহ বোধ করবে।”

প্রসঙ্গত, অভিনেত্রীর পাশাপাশি মিমি চক্রবর্তী এ রাজ্যের সাংসদ। একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাই নিজের মিউজিক ভিডিও বানানোর সঙ্গেই রাজ্যের পর্যটনের উন্নয়নের দিকেও নজর ছিল তাঁর। মৌসুনি দ্বীপ নতুন একটি পর্যটন কেন্দ্র হতে চলেছে এ রাজ্যের। ফলে মিমি এই মিউজিক ভিডিও’র মাধ্যমে মৌসুনি আইল্যান্ড-এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফলে এই দ্বীপটি নিয়ে মানুষের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আর রবীন্দ্রসংগীত নিয়ে তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিও প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানান, ”তোমার খোলা হাওয়া এমন একটি গান, যেটা ছোট থেকেই শুনে আসছি। এটা আমার খুব খুব পছন্দের একটি গান। ছোট থেকে গানটি গুনগুন করে গাইতাম। আমার প্রিয় গানটির নতুন রূপে তুলে ধরতে সঙ্গীত পরিচালক লিংকন দারুন কাজ করেছে। পাশাপাশি আমার গোটা টিমই এই মিউজিক ভিডিওটি তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে।”

আরও পড়ুন- বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

spot_img

Related articles

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...