Tuesday, May 5, 2026

কড়া নিরাপত্তার মধ্যেও বড়দিনে ফেস্টিভ মুডে শহর কলকাতা

Date:

Share post:

ফেস্টিভ মুডে শহর কলকাতা (Kolkata)। করোনা (Covid 19) আবহেও বড়দিনে প্রতিবারের মতো এবছরও সকাল থেকেই চিড়িয়াখানা-ভিক্টোরিয়া-ময়দান-পার্কস্ট্রিট (Zoo, Victoria Memorial, Maidan, Park Street) জুড়ে উপচে পড়েছিল মানুষের ঢল। এমনকী, কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল (St. Paul’s Cathedral) বন্ধ থাকলেও গেটের সামনেই ভিড় জমিয়েছিলেন অনেকেই।

বড়দিনের আমেজে সেজে উঠেছে পার্কস্ট্রিট (Park Street)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফেস্টিভ্যাল পর্ব। এই ফেস্টিভ্যাল চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত। কলকাতা তো বটেই কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছিলেন আজ শহরে। করোনা আবহেও প্রচুর মানুষ আজ ভিড় জমিয়েছিলেন পার্কস্ট্রিটে।

এদিন বিকেল ৪টের পর থেকেই পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। উৎসবের মরশুমে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা।

বড়দিনে এবার পার্ক স্ট্রিটে নিরাপত্তার জন্য তৈরি থাকছে প্রায় ১২০০ কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মী। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকবে ১১টি ওয়াচ টাওয়ার (Watch Tower)। সেখান থেকে বাইনোকুলারের (Binocular) মাধ্যমে নজর রাখা হবে। পুলিশ সহায়তা বুথ (Police Help Booths) থাকবে ১৫ টি। মোট ৯১টি পুলিশ পিকেট (Police Picket) তৈরি করা হচ্ছে।

ক্রিসমাস ইভ (Christmas Eve) থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে ছিলেন একজন করে ডিসি (DC) পদমর্যাদার পুলিশকর্তা। রয়েছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার (Joint CP) পদমর্যাদার অফিসার।

আরও পড়ুন- বড়দিনের রাতে নিমতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ভষ্মীভূত তিনতলা বাড়ি

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...