Wednesday, June 24, 2026

বড়দিনের রাতে নিমতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ভষ্মীভূত তিনতলা বাড়ি

Date:

Share post:

বড়দিনের সন্ধ্যায় শহরজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল নিমতায়। যার যেতে ভষ্মীভূত হয়ে গেল আস্ত একটা তিনতলা বাড়ি! আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি ও সংকীর রাস্তা ও এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। তবে প্রাণহানীর কোনও খবর নেই। তবে আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন এক পুলিশকর্মী।

প্রসঙ্গত, এদিন সন্ধে ৮টা নাগাদ আচমকাই নিমতার কালচার মোড় এলাকায় একটি তিনতলা বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়িতে কাঠের আসবাবপত্র, প্লাইউড-সহ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বরাহনগরে। স্থানীয় ভরত পল্লি এলাকায় পুড়ে ছাই হয়ে যায় পুরনো জিনিসপত্র এবং প্লাস্টিকের গোডাউন।

২৪ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় অগ্নিকাণ্ড। বরাহনগরের পর এবার নিমতা।

আরও পড়ুন- নোবেলজয়ীর প্রতি বিশ্বভারতীর আচরণে মর্মাহত “বোন” মমতার চিঠি “দাদা” অমর্ত্য সেনকে

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...