Sunday, March 15, 2026

‘জহর দা’কে অনুষ্ঠানে আমন্ত্রণ বিজেপির!

Date:

Share post:

বাংলায় ক্ষমতা দখলের ইচ্ছে থাকলেও বিজেপি (BJP) বাংলা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই অভিযোগ সবসময় করছেন তৃণমূলের (TMC) নেতানেত্রীরা। আর সেটা যে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অঙ্গ নয়, তার বারবার প্রমাণ মিলছে গেরুয়া শিবিরের আচরণে। বিদ্যাসাগরের (Vidyassgar) মূর্তি ভাঙা, সহজ পাঠের রচয়িতা ভুল নাম বলা, রবীন্দ্রনাথের (Rabindranath) জন্মস্থান ভুল বলার পর, এবার ৫০ বছর আগে প্রয়াত টলিউডের অভিনেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল বিজেপি।

বাংলা অভিনয় জগতের সাদাকালো যুগের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রয়াত জহর গঙ্গোপাধ্যায়ের (Jahar Ganguly) বাড়িতে হাজির হয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন বিজেপি কর্মীরা। শুনে তাজ্জব তাঁর উত্তরাধিকারীরা। প্রশ্ন করে তাঁরা জানতে পারেন, বিজেপির তরফে জহর গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানিয়ে কার্ড দিতে এসেছেন তাঁরা! তাদের ভ্রান্তি না কাটিয়ে কোনওক্রমে কার্ড নিয়ে তাঁদের বিদায় জানান জহর গঙ্গোপাধ্যায়ের নাতনি সুজাতা খাস্তগীর (Sujata Khastagir)।

কী জানতে চেয়ে ছিলেন ওই বিজেপি কর্মীরা? “জহরদা বাড়ি আছেন? আসলে, ওঁকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমরা এলাম।” সুজাতা খাস্তগীর এতটাই বিস্মিত যে তিনি কোনও উত্তরই দিতে পারছিলেন না। কারণ 1969 সালে মারা গিয়েছেন তাঁর দাদু জহর গঙ্গোপাধ্যায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কার্ডটি নিয়ে তাঁদের বিদায় জানান সাউথ পয়েন্ট স্কুলের ‘আর্ট টিচার’  সুজাতা।

কার্ডে লেখা, “৬৯ নং ওয়ার্ডে বড়দিনের সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে অতিথি হিসেবে থাকতেই হবে “জহর গঙ্গোপাধ্যায় মশাইকে”। সুজাতার কথায়, এই জ্ঞান নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ভুল ভাঙাতে যাওয়া বৃথা বলেই মনে করেন তিনি।

তবে, বিজেপি কর্মীদের এহেন কাজের সাফাইয়ে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, কর্মীরা হয়ত ভুল করেছেন। হয়ত অন্য কোনও জহর গঙ্গোপাধ্যায়ের বাড়ি কার্ড দিতে গিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি চলে গিয়েছেন।

আরও পড়ুন-আমরা মমতার পাশে আছি, জনসভায় বললেন সৌগত

spot_img

Related articles

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...