Saturday, March 14, 2026

বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে বিজেপি রাজনীতি করছে: ব্রাত্য বসু

Date:

Share post:

অমর্ত্য সেনের ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘হেনস্থার’ প্রতিবাদে বিশিষ্টদের কর্মসূচি থেকে গেরুয়া শিবিরকে রবিবার এভাবেই আক্রমণ করলেন ব্রাত্য বসু।

প্রতীচীর জমি বিতর্কে অমর্ত্য সেনকে  (Amartya Sen) হেনস্থার অভিযোগে রবিবার পথে নামেন বিশিষ্টরা। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা অংশ নেন। এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “অমর্ত্য সেন একজন অশীতিপর বৃদ্ধ মানুষ। তিনি কেবল নোবেল প্রাপক নন, সারা পৃথিবীর কাছে সম্মানীয় ব্যক্তি তাঁর ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন। অমর্ত্য সেনের মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে তাহলে সাধারণ মানুষ যদি কণ্ঠস্বর তোলেন এবং বিজেপি যদি তখন এই রাজ্যে ক্ষমতায় আসে তবে যে কী অবস্থা হতে পারে তা বোঝানোর জন্যই আজ আমরা এই সভা করেছি।”

আজকের প্রতিবাদ সভায় হাজির ছিলেন শুভাপ্রসন্ন, সে কত মিত্র, যোগেন চৌধুরি, কবীর সুমন, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা। যোগেন চৌধুরী সাফ জানান, আগে ওরা ক্ষমা চাক। তারপর অন্যকথা। কবি জয় গোস্বামী বলেন, অমর্ত্য সেন কে অপমান করার সাহস কোথা থেকে পায় ওরা। রবীন্দ্রনাথ কে নিয়ে যে রাজনীতি তার ফল ভুগতে হবে। কবীর সুমন বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না তাদের মুখে অমর্ত্য সেনের নাম আনাও পাপ। কবিগুরু আমাদের মননে। সেখানে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। বিশিষ্টজনদের সবার কন্ঠেই ছিল এক সুর।

আরও পড়ুন : কেল্লার মাঠে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ নেত্রীর পুরনো দিনকে মনে করাল

নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...