Wednesday, May 13, 2026

রবিবার উদ্বোধন হল কোচবিহার বইমেলার

Date:

Share post:

রবিবার কোচবিহার জেলা বইমেলা (Coachbihar Book Fair) ২০২০-২১ এ রউদ্বোধন হল শহরের এম জে এম স্টেডিয়ামে। শুরুতেই ফিতে কেটে মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তারপর কোচবিহারের রাজা সহ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy) ও রায়সাহেব পঞ্চানন বর্মার (Roysaheb Panchanan Barma) প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে নীল সাদা রঙ্গের বেলুন ও পায়রা ওড়ানোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে চলে।

উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) , অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন (Binay Krishna Barman) , রাজবংশী ভাষা একাডেমীর চেয়ারম্যান বংশী বদন বর্মন (Bangsi Badan Barman), কোচবিহার জেলার জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) নামে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। করোনা পরিস্থিতির কারণে এবারের মেলায় কিছু বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে প্রবেশপথে স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে। থাকছে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থাও। সকল পুস্তক প্রেমীদের মাস্ক পরে মেলায় আসতে বলা হয়েছে। অনুষ্ঠানের শেষে জেলার দুজন সাহিত্যিক দেবব্রত চাকি (Debabrata Chaki) ও পীযুষ সরকার (Piyush Sarkar) কে যথাক্রমে অমিয় ভূষণ স্মৃতি এবং অরুনেষ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ।

আরও পড়ুন- পিএমসি তদন্তে এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...