Saturday, May 23, 2026

ফেডেরারের অনুপস্থিতিতে জৌলুশহীন হয়ে গেল এবারের অস্ট্রেলিয়ান ওপেন

Date:

Share post:

টেনিস কেরিয়ারে এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না রজার ফেডেরার।নতুন বছর শুরুর আগেই ধাক্কা খেলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন। হাঁটুর চোট এতটাই মারাত্মক যে ঝুঁকি নিয়ে খেলতে রাজি নন তিনি । অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই শুরু হবে নতুন বছরের গ্র্যান্ডস্ল্যাম। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেই শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেডেরার। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি।
জানা গিয়েছে,২০২১ সালের টোকিও অলিম্পিককেই টেনিস সার্কিটে ফেরার জন্য চোখ করছেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইস সুপারস্টার। ফেডেরারের অনুপস্থিতিতে অনেকটাই জৌলুশহীন হয়ে গেল এবারের অস্ট্রেলিয়ান ওপেন।
প্রসঙ্গত, ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার। ফেডেরারের না থাকায় ধাক্কা খেল টুর্নামেণ্টের আয়োজকরাও। এই বছরের ফেব্রুয়ারিতে ফেডেরারের ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়। বছরের মাঝপথে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ফেডেরারের হাঁটুতে ।

Related articles

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...