Saturday, May 9, 2026

বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল রাজ্য, খুশি আশ্রমিকরা

Date:

Share post:

বিশ্বভারতী কর্তৃপক্ষের  (viswavarati)থেকে রাস্তা ফেরত নিয়ে নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) এদিন বলেন, বিশ্বভারতীর থেকে আমরা রাস্তা ফেরত নিয়ে নিলাম। কাচ মন্দির থেকে কালীসায়র পর্যন্ত রাস্তা বিশ্বভারতী কর্তৃপক্ষের দখলে ছিল। এই ঘটনায় যারপরনাই খুশি বিশ্বভারতীর আশ্রমিকরা। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, পুলিশ সুপার নিজে গিয়ে শ্রমিকদের এই খুশির খবর জানিয়ে এসেছেন। আশ্রমিকরা যারপরনাই সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বভারতী একতরফাভাবে এই রাস্তাটি দখল করে রাখায় খুবই অসুবিধায় পড়ে ছিলেন স্থানীয় আশ্রমিকরা । মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্তের পরে আজ থেকে এই রাস্তা আবার সকলের ব্যবহারের উপযোগী হয়ে উঠল। স্বভাবতই খুশির হাওয়া বোলপুর জুড়ে।

ওই রাস্তার অধিকার বিশ্বভারতীকে দিয়েছিল পি ডব্লিউ ডি (PWD)। বিশ্বভারতী ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। স্থানীয় মানুষজনদের খুবই অসুবিধা হচ্ছিল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তার পাশেই বিশিষ্টজনদের বাড়ি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা নিয়ে নানা অভিযোগ তার কানে আসছিল। এদিন সকালে বোলপুর সফরে আসার আগেই তিনি ফাইলে সই করে এসেছেন। যাতে ওই রাস্তা বিশ্বভারতীর থেকে সরকার আবার ফিরিয়ে নিতে পারে।

আরো পড়ুন-নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, পথ অবরোধ ঠিকা

শ্রমিকদের

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...