Thursday, June 25, 2026

স্কুলে ভর্তি হতে যাওয়ার পথে দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার

Date:

Share post:

মর্মান্তিক!

পাঁচ বছরের এক শিশুকে নিয়ে স্কুলে ভর্তি হতে যাচ্ছিল পঞ্চম শ্রেণীর এক পড়ুয়া। মাঝ রাস্তায় তার সঙ্গে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বাসের ধাক্কায় প্রাণ গেল তার।

ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘির ধুমারপাহাড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও সুব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। বাসের ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়ার। সোমবার সকালে বছর পাঁচের শিশুটিকে সাইকেলে বসিয়ে স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হতে যাচ্ছিল রেশমী খাতুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওইসময় মালদহের দিক থেকে বহরমপুরগামী একটি সরকারি বাস বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে সাইকেলে। ঘটনার পর বাসচালক বাসটি সেখানে থামায়নি। স্থানীয়রা পুলিশকে (Police) খবর দিলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বাসচালক এখনও পলাতক।

গুরুতর অবস্থায় তাদের সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে (Sagardighi Super Speciality Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রেশমী খাতুনকে মৃত বলে ঘোষণা করে। আহত আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন-নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, পথ অবরোধ ঠিকা শ্রমিকদের

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...