Saturday, May 30, 2026

ছোটা রাজনের নামে প্রকাশিত ডাকটিকিট, ডাক বিভাগের কাণ্ডে তাজ্জব গোটা দেশ

Date:

Share post:

একজনের পরিচয় আন্তর্জাতিক মানের অপরাধী(international criminal) এবং দ্বিতীয় জন ভাড়াটে শার্প শুটার। কুখ্যাত এই দুই দুষ্কৃতী ছোটা রাজন(Chhota Rajan) এবং মুন্না বজরঙ্গির(Munna Bajrangi) নামেই এবার ডাকটিকিট(postage stamp) প্রকাশ করল ডাক বিভাগ। চোখ কপালে তুলে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে কানপুরের(Kanpur) ডাক বিভাগে। তবে কুখ্যাত এই অপরাধীদের নামে কীভাবে ডাকটিকিট প্রকাশ করতে পারে ডাক বিভাগ? এই প্রশ্নের উত্তরে অবশ্য কর্তৃপক্ষের দাবি, ‘বড় ভুল হয়ে গিয়েছে’। তবে এত বড় ভুল কিভাবে সম্ভব তা জানতেই গোটা ঘটনার তদন্ত শুরু করল ভারতীয় ডাক বিভাগ।

জানা গিয়েছে, মাই স্টাম্প যোজনার আওতায় দুটি ডাকটিকিট প্রকাশ করেছিল কানপুরের ডাক বিভাগ। আর তা হাতে পড়তেই চোখ কপালে উঠে সাধারণ মানুষের। দায়িত্বজ্ঞানহীনতা এতটাই যে টিকিট জারি করার আগে ফটো বা সার্টিফিকেট কোনটাই চাওয়া হয়নি। জানা গেছে মাই স্টাম্প যোজনার আওতায় ডাকটিকিট গুলির জন্য মোট ৬০০ টাকা জমা ছিল। আর তাতেই ৫ টাকা মূল্যের ১২টি করে ডাকটিকিট ছাপিয়ে দেওয়া হয় ছোটা রাজন ও মুন্না বজরঙ্গির নামে। এ প্রসঙ্গে স্থানীয় পোস্টমাস্টার জেনারেল বিকে শর্মা বলেন, ‘সংবাদমাধ্যম থেকেই এই খবর পেয়েছি আমি। এই ধরনের ভুল কোনওভাবেই ক্ষমা করা যায় না। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

আরও পড়ুন:৭ জানুয়ারি কেন মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভা বাতিল? কারণ ব্যাখ্যা মন্ত্রী সুব্রতর

প্রসঙ্গত, ২০১১ সালে মাই স্টাম্প যোজনা শুরু হয়েছিল দেশে। এর ফলে ৩০০ টাকা দিয়ে যে কোনও ব্যক্তি নিজের ছবি দিয়ে ডাক টিকিট জারি করতে পারেন। অন্য ডাক টিকিটের মতোই মান্যতা দেওয়া হবে নতুন এই ডাকটিকিটকে। যে ব্যক্তির নামে ডাকটিকিট জারি হবে তিনি জীবিত থাকা আবশ্যিক। এমনকী তাঁকে ডাকবিভাগে সশরীরে গিয়ে বিভিন্ন তথ্য প্রদান করতে হবে।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...