Thursday, June 25, 2026

৭ জানুয়ারি কেন মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভা বাতিল? কারণ ব্যাখ্যা মন্ত্রী সুব্রতর

Date:

Share post:

আগামী ৭ জানুয়ারি পূর্ব পরিকল্পিত নন্দীগ্রামে(Nandigram) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সভা বাতিল করা হয়েছে। তবে এই সভা কেন বাতিল করা হলো সোমবার সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। জানিয়ে দিলেন, ওই এলাকার বিধায়ক অখিল গিরি(Akhil Giri) করোনা(coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার কারণে এই সভা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে ছাড়া এই সভা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘অখিল গিরি অসুস্থ। তিনি করোনা আক্রান্ত হয়েছেন। অখিল গিরির জেলার অন্যতম সংগঠক তাঁকে ছাড়া সভা করা সম্ভব নয়। তাই ৭ তারিখের নন্দীগ্রামের সভা স্থগিত করা হয়েছে।’ পাশাপাশি তিনি এটাও জানান, ‘অখিল গিরির সুস্থ হয়ে গেলেই ফের সভা হবে ওখানে। মুখ্যমন্ত্রীও যাবেন। তবে আপাতত সেখানে শুধুই কর্মীসভা হবে।

আরও পড়ুন:ভোট আসে ভোট যায়: কোন্নগরে রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন হয় না

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে নন্দীগ্রামে যাওয়া ছিল কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হঠাৎ করেই সোমবার সকালে জানিয়ে দেওয়া হয় এই কর্মসূচি স্থগিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিবর্তে ওখানে কর্মিসভা করবেন সুব্রত বক্সী। এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে জল্পনা উস্কে ওঠে। কারণ ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসার কথা ঘোষণা হতেই কাঁথির সভা থেকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি জানান, ‘৭-এ আসুন, ভাষণ দিন। আমি জানি আপনি কি বলবেন। ৮-এ পালটা স্বভাব করে আপনার সব কথার জবাব দেবো।’ ফলস্বরূপ এই সভা বাতিল হওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, শুভেন্দু ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) পাল্টা সভা করবেন, সেই ভয়েই সভা বাতিল করা হয়েছে। যদিও এই ধরনের অবান্তর যুক্তি পুরোপুরি খারিজ করা হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...