Wednesday, May 13, 2026

তৃণমূল ত্যাগের পর মঙ্গলবার নন্দীগ্রামে প্রথমবার শুভেন্দু, করবেন পদযাত্রা

Date:

Share post:

তৃণমূল (TMC) ত্যাগের পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামীকাল, মঙ্গলবার সকালে প্রথম নন্দীগ্রামে (Nandigram) একটি কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। হনুমান জয়ন্তী উপলক্ষে পদযাত্রা করবেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। সকাল ১০টায় শুরু হবে সেই পদযাত্রা। শুভেন্দুর এই পদযাত্রা রাজ্য রাজ্য রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ। কারণ, নন্দীগ্রাম শুভেন্দুকে গেরুয়া বেশে দেখতে চলেছে।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের অন্যতম ভূমি ছিল এই নন্দীগ্রাম। ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। আগামী ৭ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে সেখানে সভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই সভা তারপরই ৮ জানুয়ারি শুভেন্দুর সভার কর্মসূচি ঠিক হয়েছিল। তবে মমতার নন্দীগ্রাম সভা আজ স্থগিত ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিধায়ক অখিল গিরি করোনাক্রান্ত হওয়ার কারণে ৭ তারিখের সেই সভা মমতা করবেন না। তাঁর পরিবর্তে উপস্থিত থাকবেন সুব্রত বক্সী। শাসকদলের এই ঘোষণার পরই পাল্টা বিজেপি নিজেদের কর্মসূচি এগিয়ে নিয়ে আসে। এবং রাজনৈতিক মহল মনে করছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আগেভাগে পদযাত্রা করে ফায়দা তুলতে চাইছে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-চিঠি পেলেও ডিভোর্স দেব না: সাফ জানালেন সুজাতা

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...