Sunday, May 10, 2026

করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ রুখতে কড়া সতর্ক কলকাতা পুরসভা: অতীন ঘোষ

Date:

Share post:

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের দেখা মিলেছে ব্রিটেনে। সম্প্রতি লন্ডন থেকে কলকাতায় এসেছেন এমন দুই ব্যক্তি ইতিমধ্যেই করোনায় আক্রান্ত। তাদের থেকে যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় তার জন্য বিশেষ সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা। এমনকি বিদেশ থেকে যারা কলকাতায় আসবেন তাদের বিস্তারিত তথ্য পুরসভাকে দেবে স্বাস্থ্য দফতর।
বিদেশ ফেরত যাত্রীদের উপর রীতিমতো নজরদারি চালাবে কলকাতা পুরসভা। কারোর শরীরে সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থাও করবে কলকাতা পুরসভা । এই বিষয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছে পুর দফতর।
কলকাতা পুরসভার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রধান তথা বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষজানিয়েছেন, তাপমাত্রা কমার সঙ্গে সর্দি-কাশির প্রবণতা যেমন বাড়ছে তেমনি এই মরশুমে করোনা ভাইরাসের সংক্রমণ সবথেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা । ব্রিটেনের নতুন স্ট্রেন রাজ্যে ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে।
তিনি আরও বলেন, “মানুষ করোনা ভাইরাসের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে ৷ তাই অনেক ক্ষেত্রে শিথিলতা তৈরি হয়েছে। বিধি-নিষেধ পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিথিলতা। এটাই নতুন করে বিপদ ডেকে আনতে পারে। করোনাবিধি-নিষেধ পালনে আরও কিছুদিন সক্রিয় হতে হবে রাজ্যবাসীকে।
কলকাতা পুরসভা শহরের হোটেল ও রেস্টুরেন্টেও কড়া নজরদারি চালানো শুরু করেছে ।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...