Wednesday, May 13, 2026

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত চাঁচল

Date:

Share post:

এবার হামলার শিকার হলেন মালদহের চাঁচলের এক ব্যক্তি। প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদ করায় ওই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় চাঁচল থানায়। অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।

সূত্র মারফত জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম অমর চন্দ্র দাস। তিনি মালদহের চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে চাঁচল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্বন্ধে কটুক্তি করছিলেন। এরই প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। গুরুতর আঘাত পান চোখে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত বলে অভিযোগ তার। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়।
আক্রান্তের অভিযোগ, “আকাশ শেখ, বাবুয়া শেখ এবং আরো দশ বারো জন মিলে আমার উপর হামলা চালায়। সন্ধ্যাবেলা জল আনতে গিয়ে নরেন্দ্র মোদির নামে কটুক্তি শুনতে পাই। প্রতিবাদ করলে আমায় ঘেরাও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শ্লোগান দিতে শুরু করে এবং আমাকে অমানবিক ভাবে মারে। এবং পরবর্তীতে আমাকে প্রানে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা।”

বিজেপি এগারো নম্বরের মন্ডল অবজার্ভার প্রসেনজিৎ শর্মা বলেন ,”প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আমাদের বিজেপি কর্মী অমর দাসকে গুরুতরভাবে আহত হতে হয়েছে তৃণমূল কর্মীদের হাতে। বাংলায় যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে সেখানে সাধারণ মানুষ সুরক্ষিত নয়। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই সরকারের কাছে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।

যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি বলেন,” মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা! আর যার দায় চাপাতে আসছে তৃণমূলের উপর!পুলিশকে বলব ঘটনার সঠিক তদন্ত করতে!”

আরও পড়ুন- ‘আমি গরুর মাংস খেতে পছন্দ করি, আপনি কে প্রশ্ন করার?’ বিস্ফোরক সিদ্দারামাইয়া

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...