Monday, March 23, 2026

টাইগার হিল থেকে একুশের সূর্যোদয় দেখতে বর্ষশেষে উপচে পড়া ভিড় দার্জিলিঙে

Date:

Share post:

কিশোর সাহা: অনেক মাস পরে যেন মনপ্রাণ খুলে হাসছে দার্জিলিং(Darjeeling)! যে হাসির শুরু হয়েছে গত বড়দিনের সময়ে। অবশ্যই সে হাসির অন্যতম উৎস হল পর্যটকদের(Tourist) উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বর্ষশেষের দিন দার্জিলিঙের পথেঘাটে যেন পা রাখার জায়গা নেই। বছরের শেষ দিনটা দার্জিলিঙে কাটানো তো বটেই, অনেকেই চাইছেন ২০২১ সালের সূর্যোদয়টা টাইহগার হিল(tiger Hill) থেকেই দেখতে। তাতেই ভিড়টা ক্রমশ বেড়েই চলেছে।

দার্জিলিঙের হোটেল মালিকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রায় সব হোটেলের ঘরই ভর্তি। দার্জিলিং শহরের রেস্তোরাঁগুলোতেও খাবারের জন্য লাইন দিতে হচ্ছে। আর কেভেন্টার্সে বসে খাবার জন্য রোজই লাইন পড়ছে। কখনও সেই লাইন ক্লাবসাইড রোড অবধি চলে যাচ্ছে।একই অবস্থা গ্লেনারিজেও। সেখানে সকাল থেকেই কেক ও কফি শপে ভিড়। বেলা দেড়টায় গ্লেনারিজের রেস্তোরাঁ খোলে। তার এক ঘণ্টা আগে থেকে সেখানে ঢোকার জন্য লাইন পড়ছে। ম্যালের গা ঘেঁষে থাকা সাংগ্রিলা রেস্তোরাঁতেও একই অবস্থা। এতেই হাসি ফুটেছে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মুখে।

আরও পড়ুন:ছত্রধরকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারি নেতাইয়ে সভা করবেন মদন মিত্র

বছরের শেষ দিনে ম্যাল চৌরাস্তায় সকাল থেকেই নানা অনুষ্ঠান চলছে। তবে কোভিড বিধি মেনে এক জায়গায় বেশি লোকজনকে জড়ো হতে দেখলেই নিষেধ করে দিচ্ছে পুলিশ। অনেকে মাস্ক পরছেন, অনেকে আবার সে সবের তোয়াক্কা না করেই ঘোরাঘুরি করছেন। দার্জিলিঙের চিড়িয়াখানাতেও জনসমাগম হচ্ছে না। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সসিটিউটেও লোকজনের আনাগোনা অনেকে। সব মিলিয়ে বর্ষবরণের প্রাক্কালে দার্জিলিং এখন পর্যটকদের সৌজন্য জমজমাট। কালিম্পং, কার্শিয়াং, লাভা, লোলেগাঁওতেও পর্যটকদের ভীষণ ভিড়। সমতলের ডুয়ার্সেও ঠাঁই নেই অবস্থা।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...