Thursday, May 14, 2026

পুর প্রশাসক পদে অপসারণ, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে সৌমেন্দু

Date:

Share post:

সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। পুর প্রশাসক পদে অপসারণের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। ৪ জানুয়ারি শুনানির সম্ভাবনা বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash ranjan Bhattajee)। সরকারি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমেন্দু।

 

কাঁথি (Kanthi) পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবারেই কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করেন সৌম্যেন্দু অধিকারী। মূলত সিদ্ধান্ত প্রয়োগের পদ্ধতিগত বিষয়টি নিয়েই মামলা করা হয়েছে। অধিকারী পরিবারের চার ভাইয়ের মধ্যে বড় কৃষ্ণেন্দু বাদে বাকি তিনজন রাজনীতিতে রয়েছেন। তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ইতিমধ্যেই বিজেপি-তে যোগ দিয়েছেন। তাঁর পরের ভাই দিব্যেন্দু তমলুকের তৃণমূল সাংসদ। ঘটনা প্রবাহে অধিকারী পরিবারের থেকে তৃণমূলের দূরত্ব ক্রমশই বাড়ছে। শুভেন্দু প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর ভাই সৌম্যেন্দুকে পুর প্রশাসকের পদ থেকে সরানোর সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’। জল্পনা, বছরের প্রথমদিনই সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দিতে পারেন।

আরও পড়ুন:নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...