Wednesday, May 6, 2026

করোনা আবহে “কল্পতরু” নয় কাশীপুর উদ্যানবাটী

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিন। প্রতি বছরের মতোই এদিনও সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar) ও কাশীপুর উদ্যানবাটীতে (Kashipur Udyanbaati) মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্মরণ উৎসব৷ তবে পার্থক্য একটাই। এবারের পুজো পাঠ, অনুষ্ঠান সম্পূর্ণটাই হচ্ছে অনলাইনে (Online)। ভক্ত সমাগম ছাড়াই।

করোনা (Covid 19) আবহে এই বছর কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারবেন না ভক্তরা। তবে প্রতিবারের মতো প্রথা মেনেই পুজো হচ্ছে। সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে পুজো৷ এরপর সারাদিনই রীতিনীতি মেনে পালিত হবে কল্পতরু উৎসব৷ দিনভর চলবে হোম, ভক্তিগীতি, বেদপাঠ, রামকৃষ্ণ কথামৃত পাঠ প্রভৃতি৷

 

কল্পতরু অর্থাৎ যে মনস্কামনা পূরণ করে৷ জীবনের শেষলগ্নে ১৮৮৫ সালের ১১ ডিসেম্বর থেকে ১৮৮৬ সালের ১৫ অগাস্ট পর্যন্ত কাশীপুর উদ্যানবাটীতে ছিলেন শ্রী রামকৃষ্ণ (Shri Ramkrishna Paramhangsha)। ১৮৮৬ সালের ১ জানুয়ারি। শ্রীরামকৃষ্ণ তখন দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। সে দিন কাশীপুর উদ্যানবাটিতে জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে কল্পতরু হন তিনি। নির্বিকল্প সমাধিতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন।

ঐতিহাসিক দিনটির স্মরণে আজও বিশেষ পুজোপাঠ হয় দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে। তবে এই বছর ভক্তসমাগমে রয়েছে নিষেধাজ্ঞা। কাশীপুর উদ্যানবাটির পর এবার দক্ষিণেশ্বর, করোনা আবহে ভক্ত সমাগম ছাড়াই হচ্ছে কল্পতরু উৎসব।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...