Saturday, May 9, 2026

কাঁথির সভাতেই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর

Date:

Share post:

আজই, শুক্রবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন সৌমেন্দু অধিকারী (Soumen du Adhikary)। নন্দীগ্রামের (Nandigram) কর্মসূচি থেকেই ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এদিন অধিকারী গড় বলে পরিচিত কাঁথির (Cintai) ডরমেটরি মাঠে শুভেন্দুর সভাতে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তাঁর ভাই সৌমেন্দু।

এদিন নন্দীগ্রাম-১ বিজেপির পূর্ব মণ্ডলেরর পরিচালনায় নন্দীগ্রামের সোনাচূড়াতে এক প্রতিবাদ সভা থেকে ভাইয়ের যোগদানের খবর নিশ্চিত করেন শুভেন্দু।

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হন সৌমেন্দু অধিকারী। পুর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সিদ্ধার্থ মাইতি। তিনি আবার তৃণমূল নেতা অখিল গিরি ঘনিষ্ট হিসেবে পরিচিত। এদিকে, কাঁথি পুরসভার প্রশাসক বদলের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌমেন্দু। ৪ জানুয়ারি মামলাটির শুনানি। তার আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন অধিকারী পরিবারের ছোট ছেলে।

 

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...