Saturday, June 27, 2026

রাজ্যে ফের ২ কোম্পানি CRPF, থাকবে ভোট পর্যন্ত

Date:

Share post:

এখনও বিধানসভা ভোট (Assembly Election) আসতে বাকি কয়েক মাস। যার আগেই রাজ্যে আসছে আরও ২ কোম্পানি আধাসেনা। নিউটাউনে ( New Town) সিআরপিএফ (CRPF) হেডকোয়ার্টার ক্যাম্পে এই ২ কোম্পানি সিআরপিএফ যোগ দেবে।

জানা গিয়েছে, ভোটের আগে রাজ্যজুড়ে ভিআইপি (VIP) ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে হেভিওয়েট নেতারা রাজ্যে আসছেন ঘনঘন, তাঁদের নিরাপত্তায় যাতে কোনও খামতি না হয়, তার জন্যই এই রাজ্যে অতিরিক্ত আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত। এবং ভোটের ফলাফল বের হওয়া পর্যন্ত তারা রাজ্যেই থাকবে।

এছাড়াও বিভিন্ন তদন্তে সিবিআই (CBI), ইডি (ED) ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বেড়েছে। তদন্তকারী অধিকারিকদের সঙ্গেও সিআরপিএফ জওয়ানদের পাঠাতে হচ্ছে। সবমিলিয়ে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভিড় করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, রাজ্যে আগে থেকেই ৩৭ কোম্পানি আধাসেনা মজুত ছিল। এখন আরও ২ কোম্পানি আধাসেনা আসায়, রাজ্যে মোতায়েন আধাসেনা কোম্পানির সংখ্যা বেড়ে হবে ৩৯। এখন প্রতি কোম্পানিতে ১৩৫ জন করে জওয়ান রয়েছেন।

Advt

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...