Tuesday, June 23, 2026

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়

Date:

Share post:

বছরের প্রথম দিনেই অঘটন! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায়। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবুল সুপ্রিয়র প্রধান সেক্রেটারির গাড়ি।

জানা গিয়েছে এদিন আসানসোল থেকে কলকাতা রওনা দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেইসময় দুর্ঘটনাটি ঘটে জামুড়িয়ার সাতগ্রাম ফটকের কাছে। বাবুল সুপ্রিয়র কনভয় যখন সাতগ্রাম ফাটকে, তখন একটি বোলেরো গাড়ি সাইডলাইন দিয়ে ঢোকার চেষ্টা করে। সেটিকে পাশ কাটিয়ে কোনওভাবে বেরিয়ে যায় বাবুল সুপ্রিয়র গাড়ি। কিন্তু বাবুলের গাড়ির পিছনেই ছিল তাঁর প্রধান সেক্রেটারি ধর্মেন্দ্র কৌশলের (Dharmendra Koushal) গাড়ি। তাঁর গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে বোলেরো গাড়িটির। দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। গাড়িতে থাকা ২ জনের পায়ে আঘাত লাগে। পুলিশ বোলেরো গাড়িটি ও তার চালককে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালককে। বড় মাপের দুর্ঘটনা হলেও বাবুল সুপ্রিয়র কোনওকরম আঘাত লাগেনি।

আরও পড়ুন- মেলার প্রস্ততি দেখতে দু-দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...