Tuesday, June 23, 2026

মেলার প্রস্ততি দেখতে দু-দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যেই এই বছর শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে শুরু হবে এই বছরের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। সেই মেলার আগাম প্রস্ততি কতটা হয়েছে, তা খতিয়ে দেখতেই নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । ৭ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণার নামখানায় একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই যাবেন গঙ্গাসাগর। আগামী ৮ এবং ৯ জানুযারি সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর মেলায় দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের আট মন্ত্রী। ইতিমধ্যেই ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। করোনো মোকাবিলার জন্য হাওড়া-শিয়ালদা রেল স্টেশন ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলোতে মেডিকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকছে। ব্যবস্থা করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, কোয়ারেন্টাইন সেন্টার, সেভ হোম, গ্রিন করিডোর সহ দুটি কোভিড হাসপাতালের। এছাড়াও গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের কোভিড বিমার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন- করোনাকালেও বর্ষবরণের রাতে শিলিগুড়িতে উড়ল প্রায় ১০ কোটি টাকা! কিশোর সাহার কলম

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...