Sunday, May 17, 2026

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলোয় “সবুজসাথী”, যোগী রাজ্য দেখাবে রামমন্দির

Date:

Share post:

আগামী ২৬ জানুয়ারি, ভারতের (India) সাধারণতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) রাজপথে থাকছে বাংলার (West Bengal) ট্যাবলো (Tableau)। এই ট্যাবলোর মাধ্যমে দেশ-বিদেশের অতিথিদের সামনে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গ সরকারের “সবুজসাথী” প্রকল্প (SabujSathi)। সামাজিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) পরিকল্পনায় পড়ুয়াদের স্কুলমুখী করতে বিনা পয়সায় সাইকেল (Cycle) দেওয়ার এই প্রকল্প ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে সম্মানিত। তাই সেই প্রকল্পকে দেশের সামনে তুলে ধরতেই এবার ট্যাবলোর বিষয় নির্বাচন করেছে রাজ্য।

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে তা তুলে ধরার অনুমোদনও করেছে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। সেইমতো সবুজসাথীকে তুলে ধরতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের ট্যাবলোকে অনুমোদন করেছে কেন্দ্র। যার মধ্যে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (UP) প্রস্তাবিত রামমন্দিরের (Ram Mandir) রেপ্লিকা তুলে ধরছে। অন্যদিকে, উত্তরাখণ্ড কেদারনাথ-বদ্রিনারায়ণের মন্দির ও তার আশপাশ তুলে ধরবে বলে ট্যাবলো সাজাচ্ছে।

আরও পড়ুন-সোমবার ৫ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...