Saturday, May 23, 2026

সোমবার ৫ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক

Date:

Share post:

আগামী ৪ জানুয়ারি উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) সূত্রে জানা গিয়েছে, এই সফর চলবে ৮ জানুয়ারি পর্যন্ত৷ তিনি তিনটি কর্মী সম্মেলন এবং একটি জনসভা করবেন৷

◾৪ জানুয়ারি সকালের উড়ানে শিলিগুড়ি (Siliguri) যাবেন অভিষেক।
◾ওই দিনই শিলিগুড়িতে দলের কর্মী সম্মেলনে যোগ দেবেন।
◾পরদিন, ৫ জানুয়ারি, যাবেন কোচবিহারে (Coochbihar)। সেখানেও অংশ নেবেন দলের কর্মী সম্মেলনে৷
◾ পরদিন, ৬ জানুয়ারি, আলিপুরদুয়ারে কর্মী সম্মেলন৷ এখানে থাকবেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার নেতারাও৷
◾সফর শেষ হবে দক্ষিণ দিনাজপুরে। ৭ জানুয়ারি গঙ্গারামপুরে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভা৷ জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, এই সভায় জনসমাগম হবে দু’লক্ষাধিক৷
◾ওই দিনই সভাশেষ করে সন্ধ্যায় সড়কপথে শিলিগুড়ি ফিরবেন অভিষেক। পরদিন, ৮ জানুয়ারি, সকালের বিমানে বাগডোগরা থেকে কলকাতায় ফিরবেন।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট ৮টি আসনের সবক’টিতেই পরাজিত হয় তৃণমূল। পরে অবশ্য কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের জয়ী হয়েছিলো তৃণমূল৷ উত্তরবঙ্গ তৃণমূলেও ভাঙ্গন দেখা দিয়েছে৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন আদিবাসী নেতা প্রাক্তন সাংসদ দশরথ তিরকে এবং বিধায়ক সুকরা মুণ্ডার মতো নেতারা। এই সব নানা কারনেই এবার তৃণমূল বাড়তি নজর দিয়েছে উত্তরবঙ্গে৷

আরও পড়ুন-মেলার প্রস্ততি দেখতে দু-দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...