Sunday, May 17, 2026

রবিবার থেকে শুরু সিপিএমের ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি

Date:

Share post:

একদিকে ‘দুয়ারে সরকার’, অন্যদিকে ”আর নয় অন্যায়’ তো আছেই, এবার বঙ্গ-রাজনীতিতে যুক্ত হচ্ছে ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’৷

বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবার রাজ্য ও দেশের পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরতে সিপিএম (CPM) চালু করছে, ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি। আগামীকাল, রবিবার, ৩ জানুয়ারি কলকাতার ৭৫ ও ৭৬ নম্বর ওয়ার্ড থেকে যাত্রা শুরু ওই কর্মসূচির।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) এবং বিজেপির ( BJP)
পাশাপাশি আসরে থাকতে চাইছে সিপিএমও।
সিপিএম সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম দফার এই কর্মসূচি। ঘরে ঘরে গিয়ে সিপিএম কর্মীরা বোঝাবেন দেশে কীভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, কীভাবে বেকাররা যন্ত্রণার মধ্যে রয়েছেন, তুলে ধরা হবে কেন্দ্রের বঞ্চনার কথা। পাশাপাশি কোন শ্রমিক ভাতা পাচ্ছেন না, কোন বাড়িতে কতজন বেকার, কোনও সরকারি সাহায্য পাচ্ছেন কিনা, কেন পাচ্ছন না, এই সব তথ্যও সংগ্রহ করা হবে। তরুণ প্রজন্মকে সামনে রেখে সিপিএম মানুষের সঙ্গে নতুনভাবে যোগাযোগ রাখতে চাইছে এই কর্মসূচির সাহায্যে ৷

পাশাপাশি, আগামী ১৮ জানুয়ারি ‘জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি’ পালন করবেন বাম সমর্থক-কর্মীরা। রাজ্য জুড়েই এই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলোয় “সবুজসাথী”, যোগী রাজ্য দেখাবে রামমন্দির

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...