Tuesday, April 28, 2026

ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন অমিত শাহর, সৌরভের চিকিৎসায় সাহায্যের আশ্বাস

Date:

Share post:

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই স্ত্রী ডোনা’কে ফোন করে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)৷ দিনকয়েক আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছিল সৌরভ ও অমিত শাহকে।

নির্ভরযোগ্য সূত্রের খবর, এদিন ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। প্রয়োজন দেখা দিলে মহারাজকে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সৌরভের শারীরিক অবস্থার সমস্ত খবর অমিত শাহের দফতরকে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বকে।

ওদিকে বিজেপি সূত্রে খবর, এদিন সৌরভের অসুস্থতার খবর পেয়েই প্রথমে কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নেন শাহ। এর পর বিজয়বর্গীয়র মাধ্যমেই তিনি ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। সৌরভের খোঁজ নেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডোনা।

আরও পড়ুন:আপাতত স্থিতিশীল সৌরভ: হার্টে ৩টি ব্লকেজ, বসানো হয়েছে স্টেন্ট

Advt

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...