Sunday, May 17, 2026

সিপিএমের পাল্টা কর্মসূচি শুরু : বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও

Date:

Share post:

শাসক দলের (TMC) স্লোগান ‘দুয়ারে দুয়ারে সরকার’ (Duare Duare sarkar) বিজেপির (BJP) স্লোগান ‘আর নয় অন্যায়’ (Ar noi anyai)। পিছিয়ে থাকছে না সিপিএমও (CPM)। তাদের স্লোগান ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’। ( Bari bari jao, jonosongjog barao) আজ, ৩ জানুয়ারি থেকে এই স্লোগান নিয়ে পথে নামছে সিপিএম। চলবে গোটা জানুয়ারি মাস ধরে। সিপিএম শ্রমিক সংগঠনের (CITU) ব্যানারে কর্মসূচি। শুরু হচ্ছে কলকাতা পুরসভা এলাকা থেকে। বাড়ি বাড়ি গিয়ে দেশের আর রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বলবেন নেতা-কর্মীরা।

কী বলবেন বাম কর্মীরা? একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরির হাহাকার, কৃষকদের বিদ্রোহ সেই সঙ্গে তাদের ন্যায্য দাবির কথা, কেন্দ্র-রাজ্যের জনবিরোধী নীতির কথা। এবার নতুন প্রজন্মকে সামনে রেখে প্রচারে নামছে সিপিএম। ১৮ জানুয়ারি শ্রমিক সংগঠন রাজ্য জুড়ে জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করবে। বাম মহলের সাফ কথা, তৃণমূল-বিজেপিকে ফাঁকা ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। পাল্টা কর্মসূচি নিয়ে গিয়ে তারা নিজেদের কথাও বলবেন। টার্গেট বিধানসভা ভোট।

বিহারে বাম সাফল্য, এ রাজ্যের বামপন্থীদের নতুন করে অক্সিজেন দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা চাইছে হারানো জমি ফিরে পেতে। সরকার গড়ার প্রশ্ন নেই। কিন্তু আগামী ভোটে ডিসিসিভ ফ্যাক্টর হতে চাইছে বামেরা। ইতিমধ্যে পথ নাটক, পথসভা, মিছিল হয়েছে দলের বিভিন্ন ব্যানারে। কিন্তু এবার প্রচারে নতুনত্ব এনে মানুষের মনে দাগ কাটতে চাইছে রাজ্যের ৩৪ বছরের শাসক দল। ইতিমধ্যে সোস্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়েছে। দেখার বিষয় এই কর্মসূচি কতখানি ছাপ ফেলে জনমানসে।

আরও পড়ুন:সারদা মায়ের জন্মতিথি, যুব উৎসবেও বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার নেই

Advt

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...