Saturday, May 16, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সুড়ঙ্গের সন্ধান

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ভারত-বাংলাদেশ সীমান্তে(India Bangladesh border) আবারও ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল। সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে অসম পুলিশের(Assam police) তরফে। অসমের করিমগঞ্জের যে এলাকায় এই সুড়ঙ্গটি পাওয়া গিয়েছে তার অন্যপাশেই বাংলাদেশের(Bangladesh) জকিগঞ্জ উপজেলা।

সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার অসমের করিমগঞ্জে একটি গ্রামের একজন বাসিন্দাকে অপহরণ করা হয়। পরে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যে নম্বর থেকে ফোন করা হয়, সেটি বাংলাদেশের নম্বর ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এর মধ্যেই অপহৃত ওই ব্যক্তি মুক্তি পেয়ে এসে সুড়ঙ্গের বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করে।

অসম পুলিশের দাবি, সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়ার জন্য তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে জানিয়েছে। তারা এখন সেটি বন্ধ করার কাজ করছে।

আরও পড়ুন:‘স্বাস্থ্যসাথী’তে ভরসা রাজ্যবাসীর, ২১দিনে ২ কোটি টাকার চিকিৎসা

প্রতিবেদনে আরও বলা হয়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও সুড়ঙ্গের অস্তিত্ব আছে বলে তারা শোনেননি।

Advt

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...