Thursday, May 14, 2026

বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বে লড়ব: ঘোষণা ওয়াইসির

Date:

Share post:

বাংলায় আব্বাস সিদ্দিকির (Abbas Siddiki) নেতৃত্বেই এগিয়ে যাবেন- ফুরফুরা শরিফের পীরজাদার সঙ্গে দেখা করার পর জানালেন আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। রবিবার, সকালে আব্বাসের সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, “বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই এগিয়ে যাব। ওঁর পাশে থাকবে মিম। উনি যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব আমরা”।

এদিন, সকালে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেন মিম (MIM) নেতা ওয়াইসি। জানান, এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে একযোগে কাজ করবেন তাঁরা।

ওয়াইসিকে প্রশ্ন করা হয়, এখানে আপনারা ভোটে লড়াই করলে তৃণমূলের (TMC) অভিযোগ বিজেপির সুবিধা হবে। এর উত্তরে মিম নেতা জানান, গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি (BJP) 18 আসনে জিতেছে। তখন তো মিম এখানে লড়াই করেনি। তাহলে কী করে এই ফলাফল হল?

বিহারের (Bihar) কথা উল্লেখ করে ওয়াইসি বলেন, “আমরা বিহারে 20 টি আসনে লড়েছিলাম তার মধ্যে পাঁচটা আসনে জিতেছি। বাকিগুলির ফলাফল দেখা যাচ্ছে আমরা কিন্তু বিজেপির থেকে গিয়েছিলাম। সে ক্ষেত্রে কীভাবে বলা যায় যে আমরা বিজেপিকে সাহায্য করছি!” তবে আব্বাস সিদ্দিকির সঙ্গে ওয়াইসির এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...