Tuesday, March 17, 2026

১১ ফেব্রুয়ারি ফের নবান্ন অভিযানের ডাক বামেদের

Date:

Share post:

ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিধানসভা নির্বাচন(assembly election)। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তবে বাকিদের মাঝে প্রচারের ময়দানে কোথাও যেন ফিকে বাম কংগ্রেস জোট। যার ফলে এবার কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ময়দানে নামতে চলেছে বামেরা(left)। বিধানসভা ভোটের আগে ফের একবার নবান্ন(Nabanna) অভিযান এর ডাক দেওয়া হল বামেদের তরফে। যুব ও ছাত্র সংগঠনকে সামনে রেখে শিক্ষা ও কাজের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ওই অভিযানের ডাক দেওয়া হয়েছে।

এই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই নিজেদের স্লোগান ঠিক করে ফেলেছে বাম কংগ্রেস জোট। ‘শিক্ষা দাও, কাজ দাও, হাল ফেরাও, লাল ফেরাও’— এই স্লোগানকে সামনে রেখেই শুরু হচ্ছে বামেদের নবান্ন অভিযান। ১০টি বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে অভিযানে অংশ নেওয়ার জন্য। তাঁদের আগাম দাবি, ১১ ফেব্রুয়ারি কলকাতা অবরুদ্ধ হবে নবান্নমুখী জনস্রোতে! প্রসঙ্গত, এর আগে চাকরির প্রতি দরখাস্ত নিয়ে বাম যুবদের নবান্ন অভিযান রক্তাক্ত হয়ে উঠেছিল পুলিশ ও বামেদের খণ্ডযুদ্ধে। পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যাপকভাবে চালানো হয়েছিল ছাত্র-যুবদের উপর।

আরও পড়ুন:একইসুরে ‘বাংলা থেকে তৃণমূলকে হাওয়া করে দেওয়ার’ ডাক দিলেন দিলীপ-শুভেন্দু

মাহমুদের তরফে জানা গিয়েছে এবার জমায়েত ডাকা হয়েছে কলেজ স্ট্রিটে। সেখান থেকে এমজি রোড ধরে হাওড়া সেতু পেরিয়ে নবান্নের দিকে যাবে মিছিল। আর এই মিছিলকে কেন্দ্র করে আরও একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। যদিও বাম ছাত্র নেতাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আবার পুলিশ দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে সরকার, তাহলে সেই সংঘাতে যা ঘটবে তার দায় সরকারকেই নিতে হবে।

Advt

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...