Friday, May 15, 2026

সৌরভের জন্য সোমবার উডল্যান্ডসে দেবী শেঠি, আলোচনা হবে বাইপাস নিয়ে

Date:

Share post:

আজ, রবিবার মেডিক্যাল বুলেটিনে (Medical Buletain) চিকিৎসকরা জানিয়েছেন, রুটিন ইসিজির (ECG) রিপোর্টও নর্মাল। সৌরভের ((Saurav Ganguly) করোনারি আর্টারিতে স্টেন্ট বসেছিল গতকাল, শনিবার। এখনও দুটো আর্টারিতে সমস্যা রয়েছে। তা নিয়ে আগামীকাল, সোমবার সিদ্ধান্ত আলোচনায় বসবে উডল্যান্ডস হাসপাতালের (Woodlands Hospital) মেডিক্যাল বোর্ড (Medical Board) সেখানে থাকবেন কার্ডিয়াক সার্জন দেবী শেঠি (Debi Setty)। তাঁর তত্ত্বাবধানেই আলোচনা হবে মেডিক্যাল বোর্ডে। সেখানেই ঠিক করা হবে সৌরভের বাইপাস সার্জারির আদৌ কোনও প্রয়োজন আছে কিনা।

ইতিমধ্যেই সৌরভের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। যার মাথায় রয়েছেন এসএসকেএম হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন সরোজ মণ্ডল। এছাড়াও রয়েছেন আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো স্বনামধন্য চিকিৎসকরা।

আরও পড়ুন:ছিল স্থায়ীভাবে থাকার শংসাপত্র, জঙ্গিদের হাতে খুন হলেন এক স্বর্ণব্যবসায়ী

আজ, রবিবার দুপুরের মেডিক্যাল বুলেটিনে ড. সপ্তর্ষি বসু জানিয়েছেন, সৌরভের পুরোপুরি সুস্থ হতে দু-তিন সপ্তাহ লাগতে পারে। তিনিও এদিন জানিয়েছিলেন, সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না। তবে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপর।

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...