Saturday, May 16, 2026

রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল শ্রমিক মেলা

Date:

Share post:

প্রিয়াঙ্কা সেনগুপ্ত 

রাজ্য সরকারের (West Bengal government) উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে(West midnapore) আজ থেকে শুরু হল শ্রমিক মেলা ২০২১(shramik mela 2021)। মেদিনীপুর শহরের বার্জটাউন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।রবিবার ও সোমবার এই দুই দিন মেলা চলবে।
এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শ্রম দফতরের কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি।

এই শ্রমিক মেলাতে জেলার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের শ্রম আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।সেই সঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আওতাভুক্ত শ্রমিকদের বিভিন্ন প্রকার সরকারি সুযোগ-সুবিধা প্রদান সম্পর্কে অবহিত করা হয়।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...