Tuesday, February 3, 2026

ভারত সরকারের নির্দেশে এখনই রফতানি নয় ‘কোভিশিল্ড’, জানালেন পুনাওয়ালা

Date:

Share post:

ভারত সরকারের নির্দেশে এখনই রফতানি নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ডের। আগামী কয়েকমাসের জন্য ‘কোভিশিল্ড’এর রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) শীর্ষকর্তা আদার পুনাওয়ালা (Adar Poonawalla)।

CEO Adar Poonawalla জানিয়েছেন, তাঁদের উৎপাদিত কোভিশিল্ড টিকাটি তাঁরা এখনই সরাসরি বাজারে পাঠাবেন না। বেসরকারি ক্ষেত্রে টিকার সেলিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এনেছে ভারত সরকার। ফলে করোনা রুখতে সমস্ত টিকা তাঁরা এখন সরাসরি ভারত সরকারের হাতে তুলে দেবেন।

অর্থাৎ, দেশের মানুষের জন্য টিকা সংগ্রহের আগে সুনিশ্চিত করা দরকার। এই নিষেধাজ্ঞার ফলশ্রুতি, যে-টিকার বাণিজ্যিকীকরণ এবং সাফল্য নিয়ে সেরাম তাদের গবেষণার প্রথম থেকেই এত আশাবাদী ছিল, আপাতত বিষয়টিকে নিয়ে তারা কয়েকমাস অপেক্ষা করবে। জানা যাচ্ছে, মার্চ-এপ্রিল মাস থেকে হয়তো এই পরিস্থিতির পরিবর্তন আসবে।

আরও পড়ুন : ভ্যাকসিন ঘোষণার মধ্যেই দেশে করোনা সংক্রমণ অব্যাহত

Advt

spot_img

Related articles

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...