Sunday, May 17, 2026

পার্থর সঙ্গে বৈঠক এড়ালেন রাজীব, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের জল্পনার কেন্দ্রে রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সম্প্রতি, তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজীবের কিছু মন্তব্য ও শুভেন্দুর (Suvendu Adhikary) স্টাইলে রাস্তায় রাস্তায় “অনুগামী”দের পোস্টারে জল্পনায় আরও ইন্ধন জোগায়। তৃণমূলের (TMC) সঙ্গে তাঁর দূরত্বের তত্ত্ব উঠে আসে বিভিন্ন মহল থেকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আসরে নামেন। রাজীবের অভিমান ভাঙানোর চেষ্টা করেন তিনি। পার্থবাবুর বাড়িতে বেশ কয়েকটি বৈঠক হয়। দু’পক্ষ থেকেই দাবি করা হয়, দলীয় কাজ নিয়ে রুটিন বৈঠক। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। রাজীবের সঙ্গে দলের ফাটল ক্রমশ স্পষ্ট হতে থাকে। মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত থাকেন রাজীব।

এরপর আজ ফের পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার (Naktala) বাড়িতে রাজীবকে ডাকেন। কিন্তু সেই বৈঠকে আসেননি বনমন্ত্রী। এরপর ফের নতুন করে জল্পনা তৈরি হয়। তাহলে কি শুভেন্দুর পথেই এবার রাজীব? যদিও ঘনিষ্ঠ মহলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) জানিয়েছেন, তাঁর শরীর ভালো নেই। তাই এদিনের বৈঠকে তিনি যেতে পারছেন না। সম্ভবত, যোগ দেবেন না নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও।

আরও পড়ুন – মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

এরই মধ্যে অনেকে তাঁর বিজেপি যোগ দেখছেন। চলতি মাসে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। হাওড়ায় (Howrah) তাঁর সভা করার কথা আছে। সেখানে নাকি রাজীবের বিজেপিতে (BJP) যোগদান হতে পারে। যদিও এর আগে এমন জল্পনার খবর উড়িয়ে দিয়েছিলেন রাজীব নিজেই।

Advt

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...