Saturday, April 4, 2026

ঘোষণা করা হল তৃতীয় টেস্টের জন‍্য ভারতীয় দল, দলে রোহিত, নভদীপ

Date:

Share post:

বুধবার ঘোষনা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন‍্য, ভারতীয় দলের প্রথম একাদশ। দলে এলেন রোহিত শর্মা, নভদীপ সাইনি। দল থেকে বাঁদ পরেন মায়াঙ্ক আগরওয়াল।তাঁর জায়গায় দলে এলেন রোহিত। রোহিত শর্মাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। উমেশ যাদবের জায়গায় দলে এলেন নভদীপ সাইনি। বৃহস্পতিবার টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সেই টেস্ট ম‍্যাচর জন‍্য এদিন দল ঘোষনা করল টিম ইন্ডিয়া। রোহিত শর্মাকে কার জায়গায় আনা হয়, সেই প্রশ্নটাই ঘোরা ফেরা করছিল ক্রিকেট মহলে। অবশেষে রান না পাওয়া মায়াঙ্ক আগরওয়ালকে সরিয়ে রোহিতকে আনা হয় দলকে। ওপর দিকে চোট পেয়ে দল থেকে বাঁদ যাওয়া উমেশ যাদবের জায়গায় দলে নেওয়া হল নবদীপ সাইনিকে। শোনা যাচ্ছিল উমেশের জায়গায় টি নটরাজকে নেওয়া হতে পারে। কিন্তু শেষমেশ দলে জায়গা করে নেন নভদীপ।

প্রথম টেস্টের হারের পর, দ্বিতীয় টেস্টে অজিঙ্কে রাহানের নেতৃত্বে দুরন্ত ক‍্যামব‍্যাক করে ভারতীয় দল। এখন দেখার তৃতীয় টেস্টে সেই ধারাই ধরে রাখতে পারে কি না টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:তৃতীয় টেস্টের প্রস্তুতিতে রোহিত

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...