Wednesday, May 13, 2026

দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

Date:

Share post:

ফের শিরোনামে ‘বিজেপি নেতা’ কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, গত সোমবার একেবারে শেষমুহুর্তে দলের মিছিলে গরহাজির থাকায় শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই শোভন চট্টোপাধ্যায় ‘বদলে’ গিয়েছেন৷ বিজেপির এক শীর্ষ নেতা বুধবার জানিয়েছেন, সোমবার রাত থেকেই শোভনের ওপর চাপ বাড়ানো শুরু করেছে বিজেপি। শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই ছবি বদলে যায়৷ শোভন নিজেই বিনা শর্তেই এবার বিজেপির হয়ে পথে নামতে আগ্রহ দেখিয়েছেন৷

এর পরই স্থির হয়েছে, আগামী সপ্তাহেই বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে পারেন শোভন৷ গত সোমবার বিজেপির পদযাত্রার প্রধান মুখ হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় গরহাজির থাকেন৷ এর ফলে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে৷ শোভন মিছিলে হাজির না হওয়ায় কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল হয়। ওই রাতেই বিজেপি দফতরে শোভনের জন্য বরাদ্দ ঘরে তালাও পড়ে যায়। নেমপ্লেট হিসাবে তাঁর নাম লেখা কাগজটি ছিঁড়ে ফেলা হয়।

আরও পড়ুন : শোভন-বৈশাখীর জন্য “দরজা বন্ধ” বিজেপি রাজ্য দফতরে, খোলা হল নেম-প্লেট

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শোভনের সঙ্গে বৈঠক করেন বিজেপির কলকাতা জোনের আহ্বায়ক দেবজিৎ সরকার। ওই বৈঠকেই আগামী সপ্তাহে শোভনের মিছিল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে খবর। কবে মিছিল হবে, মিছিল শুরু হবে কোথা থেকে, কোথায় শেষ হবে, তা অবশ্য এখনও স্থির হয়নি৷

Advt

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...