Tuesday, May 12, 2026

রুদ্রনীলের গেরুয়া যোগ! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

লাল, সবুজ হয়ে এবার কি গেরুয়া রং ধরবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! এখন এই আলোচনায় চলছে রাজনৈতিক মহলে। কারণ আর কিছুই নয়, বুধবার ছিল রুদ্রনীলের (Rudranil Ghosh) জন্মদিন। আর সেদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। শুধু তাই নয়, বিজেপি (Bjp) সূত্রে খবর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijaybargya) সঙ্গেও কথা বলতে রাজি হয়েছেন রুদ্রনীল। যে কোনদিন তাঁদের মধ্যে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। ছাত্র জীবনে এসএফআইয়ের (Sfi) সক্রিয় কর্মী ছিলেন রুদ্রনীল। কাজের জগতে সক্রিয় রাজনীতি না করলেও, বাম মনোভাবাপন্ন বলেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূল (Tmc) সরকারের দ্বিতীয় পর্যায় মোটা বেতনে সরকারি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। তা সত্ত্বেও বিভিন্ন বিষয় শাসকদলের সমালোচনা করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন-সমস্ত উদ্বেগকে বাউন্ডারির বাইরে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

লকডাউনের এ সময় তাঁর প্রচুর স্যাটায়ার কবিতা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়। এবার রুদ্রনীলের গেরুয়া শিবিরে যোগাযোগ ফের রাজের রাজনীতিতে আরেক চমকের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...