Friday, March 20, 2026

বাঙালি আবেগকে মাথায় রেখে নেতাজি জয়ন্তীতে শহরে আসছেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে সংগঠন জোরদার করতে উঠেপড়ে লেগেছে বিজেপি(BJP)। প্রতি মাসেই ঘুরিয়ে-ফিরিয়ে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda) ও অমিত শাহ(Amit Shah)। তাদের পাশাপাশি এবার চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhas Chandra Bose) জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতায় পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওইদিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি।

প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামী তথা বাঙালির আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ কর্মসূচি নিয়েছে কেন্দ্র। গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি। যার শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে ও দেশের বাইরে নেতাজির স্মৃতি বিজড়িত জায়গাগুলিতে সারা বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়োজন করা হবে নানান কর্মসূচি। জানা গিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে নেতাজির জন্ম জয়ন্তী শহরে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:ক্যাপিটাল হিলে হিংসায় ভারতের পতাকা, বরুণের অভিযোগে কাঠগড়ায় শশী

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কর্মসূচি অরাজনৈতিক হলেও একুশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে এতটাও সাধারণভাবে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় সংগঠনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিমাসে নিয়ম করে রাজ্যে আসছেন নাড্ডা-শাহরা। নির্বাচনী প্রচারের গুরুত্ব মেনে যদি দেখা যায় তবে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকালই বাঙালির কাছে এক বড় আবেগ। ফলে সেই আবেগকে উস্কে দিতেই এবার নেতাজি জয়ন্তীতে শহরে পা রাখছেন খোদ নরেন্দ্র মোদি।

Advt

Related articles

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...